২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুদ্রগ্রাম নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন। শনিবার সকাল ৭টার দিকে রুদ্রগ্রামের নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় ১২ জন। তিনি বলেন, "হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক মহিলাসহ তিনজন মারা যায়।" নিহতদের পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম: পটিয়া উপজেলায় বাস চাপায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ভাইয়ার দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৪০) পটিয়া উপজেলার আজিমপুর এলাকার খুইল্ল্যা মিয়ার ছেলে এবং আহম্মদ নূর (৩৫) আজিপুরের প্রয়াত আবদুল জলিলের ছেলে। পটিয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীরা একটি ভাড়া বাসে পিকনিক করতে কক্সবাজার যাচ্ছিলেন। বাসটি ভাইয়ার দীঘির পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর ও নূরকে চাপা দিয়ে অপর একটি টেম্পুর সঙ্গে ধাক্কা খায়। তিনি বলেন, "এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নূর।" বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। আহতদের চন্দনাইশ উপজেলাস্থ বিজিসি ট্রাস্ট্র মেডিকেল কলেজ হাসপাতাল, চমেক হাসপাতাল ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অধিকাংশই টেম্পু যাত্রী। এরা হলেন-নীলু আক্তার (৪০), জহুরুল হক (২৪), শারমীন আক্তার (১০), তাজুল ইসলাম (১৮), দিলওয়ারা বেগম (৫৬), রোজিনা আক্তার (২৮), পলাশ রুদ্র (২১), সুকান্ত দাশ (৬০), শাহীন (১৮), আবদুর রহিম (২০), ডেজী দাশ (২২), অঞ্জনা (২২) ও লেদু (২২)। দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট টিএন্ডটি মোড়ে ডাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘোড়াঘাট থানার ওসি নাসিরউদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ডাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টিএন্ডটি মোড়ের রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই যাত্রী মারা যায়। আহত অজ্ঞাত পরিচয়ের একজনকে ঘোড়াঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মাগুরা: মাগুরা সদরের আলমখালী রামনগর এলাকায় বাসের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুর ছাত্তার (৩৫) স্থানীয় এক ইট ভাটার শ্রমিক। তার বাড়ি সদর উপজেলা বেঙ্গা বেরইল গ্রামে। বাবার নাম আব্দুর রাজ্জাক। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্তার বাই-সাইকেল চালিয়ে ইট ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে রামনগর এলাকায় ঝিনাইদহগামী সোহেলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। চাঁদপুর: সদর উপজেলার দেবপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার রাতে এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত শেফালী রানী সাহার (৩৬) বাড়ি কুমিল