২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫০ জন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের কালিয়ারকাপন গ্রামে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত জাহির মিয়া (৫০) কালিয়ারকাপন গ্রামের বাসিন্দা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ওসি আবু জাফর মুহাম্মদ সালেহ সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য করা নিয়ে কালিয়ারকাপন গ্রামের নাজির মিয়া ও সুবা মিয়ার মধ্যে বিরোধ চলছিলো। এর জেরে শুক্রবার বিকালে দুপক্ষের সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার সংঘর্ষে ঘটনাস্থলেই জাহির নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৩ ঘ.