২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি: যিনি প্রকৌশলী, তিনিই বস্তি কর্মকর্তা

একটি পদে থেকে একাধিক দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। সেখানে যা ইচ্ছা, তাই চলছে- এ বক্তব্য খোদ ডিসিসি সচিবের। ডিসিসির হযবরল অবস্থা নিয়ে শফিকুল ইসলাম মিলটনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 07:26 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) মহাখালী বাস টার্মিনালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন মোড়ল নিয়মিত দায়িত্বের বাইরে তিনটি দায়িত্ব পালন করছেন। যদিও অসদাচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সময়িক বরখাস্ত করা হয়েছিলো এবং তার বিরুদ্ধে হয়েছিলো বিভাগীয় দুর্নীতির মামলা। এ ধরনের আরো ঘটনা রয়েছে ঢাকা নগর কর্তৃপক্ষে। আর এ বিষয়ে ডিসিসির সচিব মো. সামছুজ্জামান বলেন, "কোনো চেইন অব কমান্ড নেই। যা ইচ্ছা তাই চলছে। এখানে কে কোন দায়িত্ব পালন করছে, তার কোনো ঠিক নেই। গত সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এক পদে থেকে অনেক দায়িত্ব পালনের আরো কয়েকটি উদাহরণও তুলে ধরেন। "মেকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত আনোয়ারুল কবির এখন দায়িত্ব পলন করছেন বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসেবে। এরকমভাবেই চলছে সিটি কর্পোরেশন", বলেন ডিসিসি সচিব। কেন এমন হচ্ছে