ময়মনসিংহ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের ভালুকায় একটি বিদেশি পিস্তল ও চর রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মাস্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- আবুল বাশার ওরফে বাদশা (২৯)।
বাশার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও জড়িত বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি নরেন্দ্র নাথ সরকার।
ওসি সাংবাদিকদের জানান, বাশারের বাড়ি উপজেলার জামিরদিয়া গ্রামে। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বাশারকে আটকের পর অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24