২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নাটোর সদর উপজেলার একটি আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

নাটোর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলার একটি আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত জাকির হোসেন (৫২) উপজেলার রুঘুনাথপুর আমহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বুধবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। সদর থানা পুলিশ জানায়, মীর্জাপুর-মোল্লাপাড়া সড়কের মীর্জাপুর সেতুর উত্তর পাশের আখ ক্ষেত থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ওসি ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাকির হোসেন বুধবার রাতে শহর থেকে যাত্রী নিয়ে মোল্লাপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।" তিনি জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা ওবাইদুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৫৯ ঘ.