২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাল্যবিয়ে পণ্ড

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেকরা গ্রামে একটি বাল্যবিয়ে পণ্ড করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেকরা গ্রামে একটি বাল্যবিয়ে পণ্ড করেছে প্রশাসন। বিয়ে দেওয়ার চেষ্টা করায় কনের দাদা গনি মন্ডল ও ঘটক জবেদ আলির দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। বুধবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজমুল হক বিয়ে পণ্ড করে এ আদেশ দেন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখরা গ্রামের তাজমুর মন্ডলের ১৩-১৪ বছর বয়সের মেয়ের বিয়ে ঠিক হয় সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে। বিকালে কনের বাড়িতে রান্নাবান্না চলছিল। সাজানো হচ্ছিল কনেকে। বরপক্ষ তখনও আসেনি। এ সময় ইউএনও'র আসার কথা শুনে কনের বাবা তাজমুর মন্ডল পালিয়ে যান। পরে কনের মা, দাদা ও ঘটককে শৈলকুপা থানায় আনা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদলত বসিয়ে দাদা ও ঘটককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.