২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর ১৭তম সম্মেলন ঢাকায়

আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর উদীচীর সপ্তদশ জাতীয় সম্মেলন হবে ঢাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর উদীচীর সপ্তদশ জাতীয় সম্মেলন হবে ঢাকায়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো 'সাথিদের খুনে রাঙ্গা পথে পথে হায়নার আনাগোনা সইবো না।' বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উদীচী সপ্তদশ জাতীয় সম্মেলনের প্রস্তুতি পরিষদের আহ্বায়ক প্রবীর সরদার এ তথ্য দেন। তিনি জানান, ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ মোস্তফা নূর ইসলাম। এছাড়া অতিথি হিসেবে থাকবেন আইটিআই সভাপতি রামেন্দ্র মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ। এবারের সম্মেলনে দেশের ৬০টির বেশি জেলা, দুশ ৪০টি শাখা ও বিদেশের ছয়টি শাখার প্রায় দুই হাজার প্রতিনিধি-পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক জামসেদ আনোয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৫৯ ঘ.