সুনামগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে সুরমা নদীতে ডুবে যাওয়া নৌকা দুটির আরো দুই শিশু যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৯ এ দাঁড়ালো। নিখোঁজ রয়েছেন আরো ছয় জন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার সোনারবাগ ইউনিয়নে আলীপুর এলাকায় সুরমা নদীতে সংঘর্ষের পর যাত্রীবাহী ও বালুবাহী দুটি নৌকা ডুবে যায় বলে স্থানীয় প্রশাসন জানায়।
বুধবার দুপুরে জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের আলীপুরের কাছে ভাসমান দুটি লাশ পাওয়া যায় বলে জামালগঞ্জ থানার ওসি জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ দুটি লাশের পরিচয় পাওয়া যায়নি। শনিবার রাতে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে নয়টি শিশু রয়েছে।
রোববার উদ্ধার হয় আরো দুই যাত্রীর লাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৩ ঘ.
bdnews24