২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় চালক নিহত

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

গাজীপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলামের (২৮) বাড়ি রাজশাহীর বাঘায়। কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হালিম গাছুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরবঙ্গ থেকে গাজীপুরগামী কাঁচামাল ভর্তি ট্রাকটি কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দ্বীপের খুটিতে ধাক্কা লেগে উল্টে যায়। তিনি বলেন, "এসময় চালক রবিউল ট্রাকটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" ট্রাক ও লাশ উদ্ধার করে কোনাবাড়ি মহাসড়ক ফাঁড়িতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩৮ ঘ.