২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একবিঘা জমির আখ পুড়ে গেছে

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোমবার গভীর রাতে একবিঘা জমির আখক্ষেত পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বাগেরহাট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোমবার গভীর রাতে একবিঘা জমির আখক্ষেত পুড়ে গেছে। গাংনি ইউনিয়নের নগরকান্দি গ্রামের এই আখ ক্ষেতের মালিক শেখ গোলাম কিবরিয়া। এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ক্ষেতটি সম্পূর্ণ পুড়ে যায় বলে গোলাম কিবরিয়া জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে ওই গ্রামের খেরো গাজী নামের এক ব্যক্তি তাকে না জানিয়ে কয়েকটি আখ কেটে নেয়। এ নিয়ে খেরো গাজীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। তার ধারণা এর জেরে খেরো গাজী ক্ষেতে আগুন দিয়ে থাকতে পারে। খেরো গাজীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে খেরো গাজীর স্ত্রী কুলসুম বেগম এই অভিযোগ অস্বীকার করেছেন। মোল্লাহাট থানার ওসি বলেন, ঘটনাটি তিনি জানেন না। এ বিষয়ে অভিযোগ নিয়ে কেউ থানায়ও আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.