২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র মারধরের পর দুজন আটক

সাতক্ষীরার গাজীপুর সীমান্তের কাছে দুই বাংলাদেশিকে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার গাজীপুর সীমান্তের কাছে দুই বাংলাদেশিকে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার এই ঘটনার পর বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিডিআর) তাদের আটক করে পুলিশে দেয়। দুপুরেই আটককৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। আটক দুই ব্যক্তি হলেন- সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ফজলুর রহমান (৫০) ও তালবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৩৫)। বিডিআর গাজীপুর ক্যাম্পের হাবিলদার মো. আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে ফজলু ও কুদ্দুস ভারত থেকে গরু কিনে ফেরার পথে বিএসএফ'র কালুপোতা ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এ সময় বিএসএফ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং তাদের মারধর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে হাবিলদার মো. আব্দুল গফুর অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৯ ঘ.