২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৭ লাখ টাকার পলিথিন জব্দ

খুলনায় প্রায় সাত লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করার পর পুড়িয়ে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

খুলনা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় প্রায় সাত লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করার পর পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর বড়বাজারের খানজাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় চার ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মীর মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খান জাহান আলী হকার্স মার্কেটের গৌতম ব্রাদার্স, ভাই ভাই পারফিউমার, পদ্মা ষ্টোর এবং টিউলিপ ট্রেডার্সে অভিযান চালিয়ে মোট ১৫ বস্তা পলিথিন জব্দ করা হয়। দোকানগুলোর মালিক গৌতম সাহা (৩৫), ইমরান শেখ (২৮), দেবাশীষ সাহা (৪৪) এবং বিশ্বজিৎ সাহার ( ৩২) কাছ থেকে জরিমানা আদায় করা হয়। পরে এই পলিথিন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর বয়রায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনের মাঠে পুড়িয়ে ফেলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৯১৬ ঘ.