সিলেট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল পাসপের্টে সৌদি আরব যাওয়ার সময় মঙ্গলবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটক শামসুল আলম সোনা মিয়া (৩৫) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের ফরমুজ আলীর ছেলে।
সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহার আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাল পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন শামসুল আলম। বিকালে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24