২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদীয় কমিটির সমন মানাতে আইন হচ্ছে'

সংসদীয় কমিটি চাইলে যেকোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় কমিটি চাইলে যেকোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সোমবার সাংবাদিকদের জানান, আইন মন্ত্রণালয় এ আইনের খসড়া তৈরি করছে। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে তিনি বলেন, "কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয় এ বিষয়ে খসড়া আইন উপস্থাপন করবে।" তিনি জানান, নবম সংসদের মেয়াদে অনেক সরকারি চাকরিজীবী সংসদীয় কমিটির সমন উপেক্ষা করেছেন। সংসদের আগামী অধিবেশনে এ বিষয়ক বিল পাস হতে পারে বলে জানান সুরঞ্জিত। "বিলটি পাস হলে সব সরকারি চাকরিজীবী এবং সামাজিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হতে বাধ্য থাকবেন।" দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ দুদকের কয়েকজন কর্মকর্তাকে কমিটির বৈঠকে হাজির হতে সমন জারি করেছিলো চলতি সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি। এছাড়া দুর্নীতির অভিযোগে গত সংসদের স্পিকার ব্যরিস্টার জমিরউদ্দিন সরকারকে বৈঠকে হাজির হতে সমন জারি করে একটি বিশেষ সংসদীয় কমিটি। তবে তাদের কেউই কমিটির বৈঠকে হাজির হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২৩১০ ঘ.