ঝিনাইদহ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। এর প্রভাবে বেড়েছে শীতের তীব্রতা।
এই তীব্রতা আরো ২-৩ দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও পশ্চিম ভারত থেকে আসা শীতল বায়ুর প্রভাবে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও মাগুরার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে।
সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৯ ডিগ্রি ও ঈশ্বরদীতে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিকের চেয়ে যশোরে এক দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৩ ডিগ্রি ও ঈশ্বরদীতে ২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিলো।
তবে সোমবার সর্বনিম্ন তাপমাত্র ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24