২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে বন্দরের বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক পরিচালিত চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে (সিসিটি) এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নূরুল হুদা (৪৬) সাইফ পাওয়ার টেকের টায়ার গ্যান্ট্রি অপারেটর। তার বাড়ি ফেনীর দাগনভূইঁয়ায়। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কাজ শেষে বাসায় যাওয়ার সময় টার্মিনালে কন্টেইনার পরিবহনকারী একটি ফর্ক লিফট নূরুলকে ধাক্কা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, এরপর সকাল ৮টার দিকে নূরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪০৭ ঘ.