২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার ও আজিমপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার ও আজিমপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে কারওয়ান বাজারের পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা যান মো. মামুন (২২) নামের এক যুবক। এর আগে শনিবার গভীর রাতে আজিমপুর এলাকায় ইডেন কলেজের সামনের রাস্তায় বাসচাপায় আহত হয়ে সুমন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনের ধাক্কায় যুবকটি মারাত্বক আহত হন। তজিমুদ্দিন নামের একজন সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানার এসআই মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুমন শনিবার রাত সাড়ে ১২টার দিকে ইডেন কলেজের সামনে লেগুনা পরিবহনের একটি মিনিবাসের চাপায় আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১৬৩১ ঘ.