২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকভর্তি জিরাসহ আটক ৪

জেলা শহর থেকে শনিবার রাতে এক ট্রাক ভারতীয় জিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নাটোর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহর থেকে শনিবার রাতে এক ট্রাক ভারতীয় জিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক চারজন হলেন- আব্দুল মজিদ (৩২), মোহাম্মদ বাবলু (৩২), বাবলু কর্মকার (৪৮) ও ট্রাকচালক শাহীন (২৬)। নাটোর সদর থানা পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে শহরের উত্তর বড়গাছা মহল্লার একটি বাড়ির সামনে ট্রাক থেকে খালাস করার সময় ১৪০ বস্তা জিরাসহ ট্রাকটি আটক করা হয়। আটক জিরার মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে পুলিশ জানায়। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে ওই জিরা আনা হয়। ওগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। তবে আটক আব্দুল মজিদ দাবি করেন, জিরাগুলি ভারত থেকে আমদানি করে আনা হয়েছে। কাগজপত্র পরে দেখানো যাবে। মালামালসহ আটকদের সদর থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৯ ঘ.