২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা

বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহৃত স্কুলশিক্ষককে কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

বান্দরবান, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহৃত স্কুলশিক্ষককে কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়এ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা পুলিশ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলার মালাইগ্রপাড়ার বাড়ি থেকে শিক্ষক অংথোয়াইচিং মারমাকে (৩২) অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অংথোয়াইচিং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস এর পাড়া প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক। তার স্বজনরা জানান, দুস্কৃতকারীরা দুই লাখ টাকা চেয়ে শুক্রবার সকালে বার্তা পাঠায়। অপহরণের সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টি (এএলপি) এতে জড়িত। রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং শুক্রবার সন্ধ্যা ৬টায় সাংবাদিকদের জানান, অপহরণকারীরা শিক্ষক অংথোয়াইচিং মারমাকে উপজেলার বগামুখ এলাকায় রেখে পালিয়েছে। তারা অংথোয়াইচিংকে ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। তবে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাকে উদ্ধারে তৎপর হয়ে উঠলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। উপজেলা চেয়ারম্যান জানান, ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়ে অংথোয়াইচিং ফোন করেছিলো। তবে কারা তাকে অপরহণ করেছিলো সেটা তিনি জানাননি। রুমা থানার ওসি মো. বাছা মিয়া অংথোয়াইচিংকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো মুক্তিপণ ছাড়াই ছাড়া পেয়েছেন ওই শিক্ষক। তবে ঠিক কখন তিনি ছাড়া পেয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.