২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে আগুনে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীতে আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। তিন বছর বয়সী শিশুটির নাম শাওন। সে ঘরে ঘুমিয়ে ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে কদমতলীর ৬৯, আলীমোহরের আধাপাকা এই বাড়িটিতে আগুন লাগে। দমকল বাহিনীর ৩টি ইউনিট দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।" কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান জানান, ১৪টি কক্ষের এই টিনশেড বাড়িটিতে অল্প আয়ের লোকজন পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়ির মালিক দ্বীন মোহাম্মদ। ঘটনার সময় শিশু শাওনের মা বাথরুমে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুটিকে আর উদ্ধার করা যায়নি। স