২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নরসিংদী, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার বাগদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- গ্লাক্সো ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের চালক বাচ্চু মিয়া (৪০) এবং ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোক্তার হোসেন (২৮)। কাভার্ড ভ্যানের অপর যাত্রী আহত ইউসুফকে (২৫) নরসিংদী সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পলাশ থানার ওসি আতিকুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভৈরব থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্লাক্সো ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু ও মোক্তার নিহত হয়। পুলিশ বাস ও কাভার্ডভ্যানটি আটক করেছে। বাসের চালক পলাতক। এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৫০ঘ