২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় অপহরণকারীদের মুক্তিপণ দাবি

অপহরণের তিনদিন পরও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাক্তার মেজবাউর রহমানকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পরও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাক্তার মেজবাউর রহমানকে পুলিশ উদ্ধার করতে পারেনি। অপহরণকারীরা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তিওরবিলা গ্রামের পল্লী চিকিৎসক মেজবাউর রহমানকে (৫৫) অপহরণ করে বলে পুলিশ জানিয়েছে। সোমবার আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণকারীরা মেজবাউর রহমানের স্বজনদের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এর আগে তারা ১০ লাখ টাকা দাবি করছিল।" এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। এরা হচ্ছে- ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলরা শ্রীপুর গ্রামের হাসান, বরিশখালী গ্রামের মজিজুর ও মকবুল এবং আলমডাঙ্গার আসানন্দপুর গ্রামের কালু। শনিবার সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নবীননগর মাঠের কাছে একদল সন্ত্রাসী মেজবাউরকে অপহরণ করে। অপহরণকারীরা তার মোটরসাইকেলটি ফেলে গেছে। উদ্ধার অভিযান চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯১৪ ঘ.