গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গণপিটুনীতে আহত এক ছিতাইকারী চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা গেছে।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই বোন আহত হয়েছেন।
এই দুই বোন হলেন, টঙ্গীর হোসেন আলী মার্কেট এলাকার জনৈক মনির হোসেনের স্ত্রী মায়া (২৫) ও শ্যালিকা জাহানারা বেগম (২২)। এদের মধ্যে জাহানারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মায়াকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্যাহ আল মামুন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর হোসেন মার্কেটের কাছে মনির হোসেন কয়েকজন ছিনতাইকারীর কবরে পড়েন। এসময় মায়া ও জাহানারা বেগম ছিনতাইকারীদের বাঁধা দেয় ও চিৎকার শুরু করে।
ছিনতাইকারীরা জাহানারা বেগমকে পেটে ও মায়াকে হাঁটুতে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় জনতা এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়।
পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়।
আহত দু'বোনকে প্রথমে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে জাহানারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ছিনতাইকারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০১৭ ঘ.
bdnews24