২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৪ নির্বাচন কর্মকর্তা পুনর্বহাল: রায়ের বিরুদ্ধে আপিল গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাদপড়া ৮৪ উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে পুনর্বহালের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাদপড়া ৮৪ উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে পুনর্বহালের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। পাশাপাশি ওই ৮৪ কর্মকর্তার পুনর্বহালের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় স্থগিতের আদেশ বহাল রেখেছে আদালত। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ আগামী ২২ ফেব্র"য়ারি আপিলের শুনানির ঠিক করেছে। আদালতে সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচন কর্মকর্তাদের পক্ষে ছিলেন আলাউদ্দিন দোলন। চারদলীয় জোট সরকারের আমলে চাকরি পাওয়া এসব কর্মকর্তারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। তত্ত্বাবধায়ক সরকার তখন পুনরায় পরীক্ষা নিলে বাদ পড়েন এ ৮৪ কর্মকর্তা। এর বিরুদ্ধে আপিল করলে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পুনর্বহালের আদেশ দেয়। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে সরকার আপিলের আবেদন করলে গত ২৫ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ট্রাইবুনালের আদেশ স্থগিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এমআই/১৭১৮ ঘ.