২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করবো না, ষড়যন্ত্র নেই: ইউনূস

'তহবিল স্থানান্তরের' সংবাদ প্রকাশ নিয়ে মামলা করবেন না বলে জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। খবরের পেছনে 'ষড়যন্ত্র আছে' বলেও মনে করেন না তিনি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'তহবিল স্থানান্তরের' সংবাদ নিয়ে কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করবেন না গ্রামীণ ব্যাংক প্রধান মুহাম্মদ ইউনূস। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি দীর্ঘ সময় পর প্রকাশ্যে আসার পেছনে কোনো 'ষড়যন্ত্র' আছে বলেও মনে করেন না। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করবেন না জানিয়ে ইউনূস বলেন, "আমি আর কোনো লড়াইয়ে যেতে চাই না।" রাজধানীতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী ইউনূস। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই মুহাম্মদ ইউনূসের প্রতি সহমর্মী ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অনেক সাংবাদিকই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। দাতা দেশগুলোর দেওয়া ৬০ কোটি ৮০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামের সহযোগী একটি প্রতিষ্ঠানে 'চুক্তি ভেঙে' স্থানান্থরের অভিযোগ তোলা হয় নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে গত ৩০ নভেম্বর প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে। ডেনিশ সাংবাদিক টম হাইনমান ওই প্রামাণ্যচিত্রটির নির্মাতা। বাংলাদেশে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদটি প্রথম প্রকাশ করে। নরওয়ের টেলিভিশন ও বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। এ পরিপ্রেক্ষিতে 'তহবিল স্থানান্তর বিতর্ক' অবসানের লক্ষ্যে রোববারের সংবাদ সম্মেলন ডাকেন মুহাম্মদ ইউনূস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনূস বলেন, "বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটি উল্লেখযোগ্য অংশে যা প্রকাশিত হয়েছে তাতে অত্যন্ত দুঃখ পেয়েছি। "এই দুঃখ প্রকাশ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি।" 'ষড়যন্ত্র নেই' গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে তহবিল স্থানান্তরের বিষয়টি গ্রামীণ ব্যাংক ও নরওয়ে সরকারের বক্তব্য অনুযায়ী 'নিষ্পত্তি হয়' ১৯৯৮ সালে। তহবিল স্থানান্তরের বিষয়টি দীর্ঘ ১২ বছর পর প্রকাশ্যে আসার পেছনে নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের কোনো 'ষড়যন্ত্র' থাকতে পারে কি না ইউনূসের কাছে জানতে চান এক সাংবাদিক। ২০০৭ সালে সামরিক বাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি রাজ্যনৈতিক দল গড়ার উদ্যোগ নিয়েছিলেন মুহাম্মদ ইউনূস