২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আগুনে পুড়েছে ১৩টি দোকান

মাগুরার শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ ১৩টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:29 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

মাগুরা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ ১৩টি দোকান পুড়ে গেছে। খামারপাড়া বাজারে শনিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্র্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন মাষ্টার আব্দুল মালেক সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাগুরা, ঝিনাইদহ ও শৈলকুপা দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রোববার ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। তবে ক্ষতিগ্রস্তরা দোকান মালিকরা দাবি করেছেন, আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়েছে। ক্ষতিগ্রন্ত দোকানের মালিক মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে ইলেকট্রনিকস, মুদি, কাপড়, ওষুধ ও হার্ডওয়ারের দোকান ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২২ ঘ.