২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্রসহ গ্রেপ্তার ২

ডাকাত সন্দেহে টাঙ্গাইলে শনিবার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে টাঙ্গাইলে শনিবার সন্ধ্যায় পুলিশ অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। টাঙ্গাইল-বাসাইল সড়কে বাসাইল উপজেলার বাংড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দু'জন হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের খোরশেদ আলম (৩৫) ও রফিকুল ইসলাম (৩৭)। তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। বাসাইল থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় আলম ও রফিকুল ওই রাস্তা দয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় পুলিশ তাদের আটক করে। এরা শুক্রবার গভীর রাতে উপজেলার কাশিল এ কে কে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৫২ ঘ.