২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে প্লাষ্টিক সার্জারি সেবা

আগুনে পোড়া, বিকলাঙ্গ, জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালুকাটা জটিল রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দেবে ইতালীয় একটি প্লাষ্টিক সার্জারি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পোড়া, বিকলাঙ্গ, জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালুকাটা জটিল রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি সেবা দেবে ইতালীয় একটি প্লাষ্টিক সার্জারি দল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইউনিটের আমন্ত্রণে ১১ সদস্যের এই ইতালীয় প্লাষ্টিক সার্জারি দলটি ঢাকায় আসছে। তারা হাসপাতালের বার্ন ইউনিটে বিনা মূল্যে বিভিন্ন প্রকার পোড়া ও বিকলাঙ্গ গরীব রোগীসহ শিশুদের যৌনাঙ্গে জন্মগত বিকলাঙ্গতা, এসিড দগ্ধসহ বিভিন্ন কন্ট্রাকচারের এবং রিকনস্ট্রাক্টিভ সার্জারির শুধু জটিল রোগীদের চিকিৎসা সেবা দেবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি আগামী ৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এই চিকিৎসা সেবা দেবে। রোগী মনোনয়নে প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ন ইউনিটের বহির্বিভাগে আবাসিক সার্জনের কাছে রোগীর নাম নিবন্ধন করার জন্য আহ্বান জানিয়েছেন বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৯১৬ ঘ.