ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় এক নারী তার সন্তানসহ নিহত হয়েছেন।
খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন- আশুগঞ্জের পুতাই গ্রামের সমলা বেগম (৩৫) এবং তার ১১ মাস বয়সি মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সেবক (ব্রাদার) হারুন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর সকাল ৭টার দিকে সমলা বেগম ও তার মেয়েকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কফিল উদ্দিন জানান, মা-মেয়ে মারা গেছেন।
লাশ দুটি পরে তাদের স্বজনরা লাশ নিয়ে যায়। সমলা ও তার মেয়েকে যারা হাসপাতালে নিয়ে যায়, তারা জানিয়েছেন, দুজনকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়।
তবে এ দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে আশুগঞ্জ থানার ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24