২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রায় আট ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১২টা থেকে কিশোরগঞ্জ-ভৈরব রুটে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 06:53 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আট ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১২টা থেকে কিশোরগঞ্জ-ভৈরব রুটে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জামালপুরের বাহাদুরাবাদঘাট থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনটি কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনের সিগ্যানাল পয়েন্টে পৌঁছার পর ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশনের পয়েন্টম্যান মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন রাত ১০টায় গচিহাটা পৌঁছার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, "রাত ১২টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়। তারপর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।" দুর্ঘটনার সময় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ১৫-২০ জন যাত্রী আহত বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪৬ ঘ.