২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগকর্মী খুন

যশোরে সরকার সমর্থক যুবলীগের এক কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 04:09 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

যশোর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে সরকার সমর্থক যুবলীগের এক কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। নিহতের নাম আবু জাফর (২৭)। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের বিমান অফিস মোড়ে তার ওপর গুলি চালানো হয় বলে পুলিশ জানায়। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমান অফিস মোড়ের একটি দোকানে বসে ছিলো জাফর। ওই সময় অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" জাফর ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। পুলিশ জানায়, যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন জাফর। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, জাফর ও ঢোল রফিক দুজনেই একই সংগঠন করতেন। রফিকের ওপর সা