২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতের ছুরিকাঘাতে আহত বিএসএমএমইউ'র শিক্ষক

রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে ডাকাতরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক মাহবুবুল হকের পেটে ছুরিকাঘাত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে ডাকাতরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক মাহবুবুল হকের পেটে ছুরিকাঘাত করেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক মাহবুবের পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে। তার মেয়ে নওরিন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে তাদের শ্যামলীর ৩০২/২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বলেন, ভোরে বাসার নিচতলায় সন্দেহভাজন কারও অবস্থান টের পেয়ে বাবা নিচতলার কলাপসিবল গেটের কাছে যাওয়া মাত্রই ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় অধ্যাপক মাহবুবের চিৎকারে বাড়ির সবাই বেরিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহত অধ্যাপককে প্রথমে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়। এ বিষয়ে আদাবর থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত অফিসার জানান, তারা এ বিষয়ে কিছুই জনেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২৩৪৪ ঘ.