২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভূমি বিরোধ নিরসনে আদিবাসী নেতাদের সহায়তা প্রয়োজন'

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আদিবাসী নেতাদের সহায়তা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আদিবাসী নেতাদের সহায়তা প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ আদিবাসী পরিষদ আয়োজিত ২য় আদিবাসী নেটওয়ার্ক ফোরাম সভা'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "পার্বত্য এলাকায় ভূমি বিরোধ সবচেয়ে বড় সমস্যা। আমরা সে বিরোধ মীমাংসার জন্য পার্বত্য ভূমি কমিশন গঠন করেছি। সে অঞ্চলের নেতারা সহায়তা করলেই এই কমিশন তাদের নিজস্ব কাজ সম্পাদন করতে পারবে।" তিনি বলেন, "পার্বত্য অঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমরা সেখানকার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার প্রসারের জন্য সব রকমের কাজ করে যাচ্ছি।" ওদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণ হিসেবে আমলাদের ছত্রছায়ায় থাকা কিছু গ্র"পকে দায়ী করেছেন। এই অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "পাবর্ত্য এলাকার কিছু গ্র"প আমলাদের সহায়তায় সরকারকে বুঝিয়েছে যে, ভূমিবিরোধ নিষ্পত্তি হলে সেখানে নিরাপত্তা সমস্যা দেখা দেবে। আর এর ফলে এ বিরোধ মীমাংসা হচ্ছে না।" সেই গ্র"পগুলো নিজেদের স্বার্থে কিছু প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক মিজানুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে নেটওয়ার্ক ফোরাম সভার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ, আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন এবং এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আন্তর্জাতিক পরামর্শক ও দলনেতা রজার প্লানট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৬ ঘ.