২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ এসআইর চাকরিচ্যুতির আদেশ অবৈধ

চারদলীয় জোট সরকারের আমলে পুলিশের ২৪ জন উপ-পরিদর্শকের (এসআই) চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে পুলিশের ২৪ জন উপ-পরিদর্শকের (এসআই) চাকরিচ্যুতির আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি এফআরএম নাজমুল আহসানের বেঞ্চ মুজিবুল হক, রফিক উদ্দিনসহ ২৪ এসআই এর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়। রায়ের পর আবেদনকারীদের আইনজীবী সালাউদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, "আবেদনকারীদের চাকরির ধারাবাহিকতা ও অন্যান্য সুবিধাসহ তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ইতিপূর্বে যারা অবসরে গেছেন তাদের চাকরিচ্যুতির আদেশ থেকে ৫৭ বছর ধরে আনুষঙ্গিক সুবিধা দিতে বলা হয়েছে।" ২০০৩ সালের ফেব্র"য়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে এই ২৪ জনকে চাকরিচ্যুত করা হয়। এর বৈধতা নিয়ে তারা রিট আবেদন করলে হাইকোর্ট গত ২২ অগাস্ট এই চাকরিচ্যুতির আদেশ কেন অবৈধ হবে না