ঝিনাইদহ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার ভোররাত ৫টা পর্যন্ত এ অভিযান চলে।
মহেশপুর থানার ওসি হারুন অর রশিদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপনে সূত্রে খবর পেয়ে মহেশপুরের গুড়দাহ গ্রাম থেকে দুখু মিয়া নামে এক ডাকাত সদস্যকে প্রথমে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, "পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালীগঞ্জ শহরের ডলফিন হোটেল থেকে হাসান মোল্লা, মাহবুব রহমান, সেলিম রেজা, জালাল কাজী, ইলিয়াস কাজী ও মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এরপর বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে মহেশপুরের গাড়াপোতা গ্রাম থেকে খালেক, বাকোসপোতা গ্রাম থেকে সাইদুল ও জীবননগর উপজেলার হাসাদাহ থেকে আলমগীর হোসেন গ্রেপ্তার হয়।
এদের বাড়ি জেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই এক দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
ডাকাতদের কাছ থেকে বিপুল পরিমাণ হাসুয়া, রামদা ও অন্যান্য দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এ বিষয়ে মহেশপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24