ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগম রোকেয়া দিবস বৃহস্পতিবার।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৩২ সালের একই তারিখে ৫২ বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয়।
সরকারিভাবে এই দিনটিকে 'রোকেয়া দিবস' হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "উপমহাদেশে নারী সমাজের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে বেগম রোকেয়া যে ভূমিকা পালন করেছেন তা ঐতিহাসিক। নিজের দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে তিনি উপলব্ধি করেছিলেন যে নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন শতাব্দীতে নারী-পুরুষের বৈষম্যবিহীন শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
অপর এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজ ব্যবস্থার কঠিন শৃঙ্খলে বেড়ে ওঠা বেগম রোকেয়া ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি নিজ জীবনের বাস্তবতায় উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পশ্চাৎপদ অবস্থান। উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান অবলম্বন। বেগম রোকেয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন।"
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বছরের রোকেয়া পদক দেবেন।
বিশিষ্ট শিক্ষাবিদ-সাহিত্যিক মেহের কবীর এবং সমাজসেবী আয়শা জাফর এ বছর রোকেয়া পদক পাচ্ছেন।
রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে 'রোকেয়া স্মারক বক্তৃতা'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সামাজিক বিষয়ক সম্পাদক বেবী মওদুদ স্মারক বক্তৃতা দেবেন।
রোকেয়ার বাবা জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের আরবী, উর্দু, ফারসি, বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল।
১৮৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় বোকেয়ার। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বিয়ের পর তার নাম হয় রোকেয়া সাখাওয়াৎ হোসেন।
সমাজ সচেতন, কুসংস্কারমুক্ত ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি সম্পন্ন স্বামীর সাহচর্যে এসেই রোকেয়ার জ্ঞানচর্চার পরিধি বি
bdnews24