ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিনের পুরুত্ব কম হওয়ায় গ্যালকো স্টীল মিলস বাংলাদেশ লিমিটেডকে দুলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অনাদায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৯৬ ফেনস রোড, নয়াবাজার, বংশাল এলাকার গ্যালকোর শোরুমে বুধবার দুপুর ১২টার দিকে অভিযান চালান ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন।
বিএসটিআই'র কর্মকর্তা এস এম আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কোম্পানির নিপ্পন ব্যান্ডের দু'টি টিন পরীক্ষা করে দেখা গেছে ঘোষণা অনুযায়ী ক্রেতাদের ঠিক পুরত্বের টিন দেওয়া হচ্ছে না। তবে দৈর্ঘ্য ও প্রস্থের ব্যাপারে ওই কোম্পানির কোনো ঘোষণা নেই।
ম্যাজিস্ট্রেট আল আমীন বলেন, "ঘোষণা অনুযায়ী ঠিক পুরুত্বের টিন না দেওয়ায় জরিমানা করা হয়েছে।"
অভিযানে র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24