২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবক খুন

রাজধানীর কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মোন্তাফিজ ওরফে রাজা (৩০) একজন মদ বিক্রেতা ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আমিরাবাগ সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে রাজার লাশ উদ্ধার করা হয়। কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মদ বিক্রির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজার ভাই শহীদুল্লাহ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান এসআই। রাজার ছোট ভাই রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছোটবেলা থেকেই রাজা উগ্র প্রকৃতির ছিল। ৬/৭ বছর ধরে তার সঙ্গে আমাদের সম্পর্ক নাই। রাজার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুরের দূর্গাপুর গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৫০ ঘ.