ফরিদপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলা বাজারে আগুনে ২৬টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ইজিবাইকের চার্জে দেওয়া ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রাজকুমার সাজা জানান।
ফরিদপুর ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টেশন ম্যানেজার রাজকুমার সাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে রড-সিমেন্ট, টিন, চালের আড়ত, হার্ডওয়্যার সামগ্রী ও মুদি দোকানসহ ২৬টি দোকান পুড়ে গেছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তরিকুল ইসলাম জানান, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৪০ ঘ.
bdnews24