২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাগারে পঁচলো আলু বীজ

নাটোরের বিশ্বাস কোল্ড স্টোরেজে কয়েক কোটি টাকার আলুবীজ নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, হিমাগার কর্তৃপক্ষের অবহেলায় এমনটা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ সমস্যার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নাটোর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বিশ্বাস কোল্ড স্টোরেজে কয়েক কোটি টাকার আলুবীজ নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, হিমাগার কর্তৃপক্ষের অবহেলায় এমনটা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ সমস্যার কথা। হিমাগারটিতে প্রায় ৩১ লাখ টাকার বীজআলু রেখেছিলেন কুষ্টিয়ার থানাপাড়ার ফুড ভ্যালি প্রতিষ্ঠানের মালিক খুরশেদ আলম জোয়াদ্দার। মঙ্গলবার নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার আলুবীজ পঁচে যাওয়ার জন্য বিশ্বাস কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ওরা আমার সারা জীবনের সব কামায় নষ্ট করি ফেলিছে। ওদের অবহেলা, অযতে