ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে সতর্ক সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে মুছুলিপট্টনামের কাছ দিয়ে দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে।
এটি বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমশ দুর্বল হয়ে গুরত্বহীন হয়ে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১৩০৬ ঘ.
bdnews24