২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জ সফর স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১ ডিসেম্বরের সিরাজগঞ্জ সফর স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১ ডিসেম্বরের সিরাজগঞ্জ সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই ফ্যাক্সবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ খায়রুল ইসলাম স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায় বলা হয়, সরকারি বিভিন্ন জরুরি কর্মসূচিতে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রীর আগামী ১১ ডিসেস্বরের সিরাজগঞ্জ সফর কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ ঠিক করে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হবে। আগামী ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জের কর্মসূচির মধ্যে ছিলো- কওমী জুটমিল উদ্বোধন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রর ভিত্তিপ্রস্তর স্থাপন, সয়দাবাদ-এনায়েতপুর বাইলেন সড়কের স