২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুর-দেওয়ানগঞ্জে যমুনার ভাঙ্গন রোধে কাজ শুরু বুধবার

জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন ঠেকাতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

জামালপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর ভাঙন ঠেকাতে প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বুধবার। ইসলামপুরের কদমতলী ও দেওয়ানগঞ্জের দাসপাড়া এলাকায় যমুনা তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে এই কাজের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। সরকারের এই উদ্যোগের ফলে দু'উপজেলায় মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। ৬২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এই ডাম্পিং কাজের উদ্বোধন উপলক্ষে সকালে দাসপাড়ায় ও বিকালে কদমতলীতে জনসভার আয়োজন করা হয়েছে। যমুনার ভাঙন রোধে স