২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা ১৭ ডিসেম্বর

আগামী ১৭ ডিসেম্বর সারাদেশে আশুরা পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 05:04 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ ডিসেম্বর সারাদেশে আশুরা পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, সোমবার দেশের আকাশে কোথাও মুহাররম মাসের চাঁদ দেখা যায় নি। ফলে যিলহজ্ব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৮ ডিসেম্বর থেকে মুহাররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ১৭ ডিসেম্বর আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩০০ ঘ.