ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লায় দু'টি ডাকাতি হয়েছে। এর মধ্যে সোমবার সকালে শহরের কুমুদিনী বাটার মাঠ এবং রোববার গভীর রাতে ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় ডাকাতি হয়েছে।
এছাড়া বরিশালে মেঘনা নদীতে সোমবার সকালে একটি যাত্রীবোঝাই ট্রলারে ডাকাতি হয়।
নারায়াণগঞ্জে ডাকাতদের ধারালো অস্ত্র ও বোমার আঘাতে দু'জন এবং বরিশালে মারধরে দু'জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
নারায়ণগঞ্জ: নয়ামাটি এলাকার মিলেনিয়াম ডাইয়িং নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলম হোসেন জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন মুখোশধারী ডাকাত কারখানায় ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নিরাপত্তা প্রহরীসহ ১৮ শ্রমিকের হাত-পা বেঁধে ফেলে।
তারা কারখানার বিপুল পরিমাণ গেঞ্জির থান কাপড়, নিটিং সুতা, রং করা থান কাপড়সহ বেশকিছু যন্ত্রপাতি ও অন্য মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়। এছাড়া শ্রমিকদের ১৫টি মোবাইল ফোন সেট ও ক্যাশবাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে।
ডাকাতদের বাধা দেওয়ায় ইসমাইল নামের এক শ্রমিককে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে তিনি জানান।
ফতুল্ল
bdnews24