জয়পুরহাট, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক চাপায় বিডিআর'র এক সদস্য নিহত হয়েছেন।
নিহত আব্দুল মতিন (৫০) পাঁচবিবি বিডিআর'র বিশেষ ক্যাম্পে হালিদার পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর পাচুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশেষ ক্যাম্পের কাছে জয়পুরহাট-হিলি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিআর জানিয়েছে।
জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের মেজর জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, "পাঁচবিবি সীমান্তে দায়িত্ব পালন শেষে সাইকেলে করে ক্যাম্পে ফেরার পথে মতিনকে চাপা দেয় জয়পুরহাটগামী একটি ট্রাক।"
তিনি জানান, আহত অবস্থায় জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
মেজর জাকির জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24