ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর অদূরে কেরানীগঞ্জে সোমবার দুপুরে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা নকল ওষুধ তৈরীর একটি কারখানা অবিষ্কার করেছে।
সেইসঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলো- রকিবুল হাসান রকি (৩০), আহসানুল হক রানা (৩৪) ও ইসমাইল (৩০)।
র্যাব-১০ এর মেজর কিসমত হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেজিস্ট্রেট এ বি এম আনোয়ার পাশার নেতৃত্বে বেলা সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জের নজরগঞ্জ এলাকার নাহার প্লাজার পাশে একটি টিনশেড ঘরে এ অভিযান চালানো হয়।
সেখান থেকে বিভিন্ন ওষুধ কোম্পানীর নকল ট্যাবলেট ও ট্যাবলেট তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই কারখানায় বিভিন্ন নামিদামী ওষুধ কোম্পানীর মোড়কে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্যাকেট করে বাজারজাত করা হতো।
মোট বিশ হাজার প্যাকেট ওষুধ জব্দ করা হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/২০১৬ ঘ.
bdnews24