ঝিনাইদহ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাসচাপায় একজন নিহত হয়েছে।
নিহত সিরাজুল ইসলাম (৬০) উপজেলার নাটিমা গ্রামের প্রয়াত নূর বকশের ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মহেশপুর থানার ওসি হারুনূর রশিদ মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজুল বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে মহেশপুর শহরে আসছিলেন। পথে বগা এলাকায় যাদবপুর থেকে ঝিনাইদহগামী কেয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে মহেশপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৮ ঘ.
bdnews24