২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব সাগরে জলদস্যুর কবলে ২৫ বাংলাদেশি

আরব সাগরের ভারতীয় উপকূলে বাংলাদেশি ২৫ নাবিকসহ একটি জাহাজ জলদস্যুরা দখল করেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব সাগরের ভারতীয় উপকূলে বাংলাদেশি ২৫ নাবিকসহ একটি জাহাজ জলদস্যুরা দখল করেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মন্ত্রী বলেন, "জাহাজটি মালয়েশিয়ার। এটি উদ্ধারে ইতিমধ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চাওয়া হয়েছে। "জাহাজটিতে বাংলাদেশের ২৫ জন কর্মী আছে। জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। তবে তা এখনো আমাদের নজরদারির মধ্যে রয়েছে।" তবে বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, "জলদস্যুদের কবলে পড়া এমভি জাহান মনি নামের জাহাজটি বাংলাদেশের।" নৌযান অধিপ্তরের প্রধান রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, "এটি উদ্ধারে দুবাই, সিঙ্গাপুর ও ভারতীয় উপকূল রক্ষাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/২১৫৫ ঘ.