২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রের মুখে স্কুলছাত্র অপহরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় এক স্কুলছাত্রকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

মাগুরা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় এক স্কুলছাত্রকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। উপজেলার সোনাইকুণ্ডি গ্রাম থেকে শনিবার রাতে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা। অপহৃত প্রান্ত চাকী (১৪) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও হোমিও চিকিৎসক সমীর চাকীর ছেলে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সোনাইকুণ্ডি গ্রামের পল্টু মিয়া সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একটি গ্র"প নিজেদের 'পার্টির' লোক পরিচয় দিয়ে সমীর চাকির বাড়ি এসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে বলে। এ সময় তারা সমীর চাকীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার ছেলে প্রান্তকে তুলে নিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে বাড়ির পাশের মাঠ দিয়ে প্রান্তকে নিয়ে চলে যায়। তাদের ধারণা মুক্তিপণ আদায়ের জন্য দুর্বৃত্ত গ্র"পটি প্রান্তকে অপহরণ করেছে। একইভাবে ২০০৩ সালে প্রান্তর চাচাতো ভাই সুমন চাকীকে একটি গ্র"প মুক্তিপণের দাবিতে অপহরণ করে পরে ছেড়ে দেয়। শ্রীপুর থানার ওসি আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ প্রান্তকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭১৬ ঘ.